
আরামবাগ , ১৭ আগস্ট (হি.স)। গোঘাটের নকুণ্ডা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। সোমবার বিদ্যালয়ে গিয়ে কর্তব্যরত শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
পরিদর্শনকালে বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ, শিক্ষাদানের পদ্ধতি এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার বিষয়ে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেন বিধায়ক। শিক্ষার মানোন্নয়ন এবং ছাত্রছাত্রীদের জন্য আরও সুন্দর ও উপযোগী শিক্ষার পরিবেশ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ নেন প্রশান্ত দিগার। বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও সুদৃঢ় করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও উঠে আসে।
বিধায়কের এই বিদ্যালয় পরিদর্শনকে ঘিরে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যেও উৎসাহ দেখা যায়। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রশাসন, জনপ্রতিনিধি ও শিক্ষকদের সমন্বিত ভূমিকার উপর গুরুত্ব দেওয়া হয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA