নকুণ্ডায় রক্তদান শিবির
আরামবাগ, ১৭ আগস্ট (হি.স.)। রক্তে বাঁচুক প্রাণ— এই বার্তাকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে গোঘাট ৪ নম্বর মণ্ডলের নকুণ্ডা অঞ্চলে সোমবার অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্
রক্তদান শিবিরে বিধায়ক প্রশান্ত দিগার


আরামবাগ, ১৭ আগস্ট (হি.স.)। রক্তে বাঁচুক প্রাণ— এই বার্তাকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে গোঘাট ৪ নম্বর মণ্ডলের নকুণ্ডা অঞ্চলে সোমবার অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বহু রক্তদাতা।

রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। তিনি রক্তদাতাদের উৎসাহিত করেন এবং এই ধরনের মানবিক উদ্যোগের জন্য উদ্যোক্তাদের প্রশংসা করেন।

শিবিরে অংশ নেওয়া স্বেচ্ছায় রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। তাঁদের এই উদ্যোগ সংকটাপন্ন রোগীদের প্রয়োজনে রক্তের জোগান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান উদ্যোক্তারা।

সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande