শ্রাবণের শেষ সোমবারে তারকেশ্বরে ভক্তদের ভিড়
তারকেশ্বর, ১৭ আগস্ট (হি.স.)। শ্রাবণ মাসের শেষ সোমবারে ভক্তদের ঢল নামল তারকেশ্বরে। সকাল থেকেই বাবা তারকনাথের মন্দির চত্বর ও সংলগ্ন এলাকায় পুণ্যার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দূরদূরান্ত থেকে বহু ভক্ত তারকেশ্বরে এসে বাবা তারকনাথের পুজো ও জলাভিষেক
শেষ সোমবারে ভীর তারকনাথের মন্দিরে


তারকেশ্বর, ১৭ আগস্ট (হি.স.)। শ্রাবণ মাসের শেষ সোমবারে ভক্তদের ঢল নামল তারকেশ্বরে। সকাল থেকেই বাবা তারকনাথের মন্দির চত্বর ও সংলগ্ন এলাকায় পুণ্যার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দূরদূরান্ত থেকে বহু ভক্ত তারকেশ্বরে এসে বাবা তারকনাথের পুজো ও জলাভিষেক করেন।

শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এ দিন ভোর থেকেই মন্দিরমুখী হতে শুরু করেন পুণ্যার্থীরা। ‘হর হর মহাদেব’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির চত্বর। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভক্তরা বাবার দর্শন করেন ও পুজো দেন।

ভিড় সামাল দিতে মন্দির কর্তৃপক্ষের পাশাপাশি প্রশাসন ও পুলিশকেও তৎপর থাকতে দেখা যায়। পুণ্যার্থীদের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ এবং সুষ্ঠুভাবে দর্শনের ব্যবস্থা করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি চালানো হয়।

শ্রাবণ মাসের শেষ সোমবারকে ঘিরে তারকেশ্বরের বিভিন্ন প্রান্তে তৈরি হয় উৎসবের আবহ। শিবভক্তদের ব্যাপক উপস্থিতিতে শ্রাবণ মাসের শেষ সোমবারেও তারকেশ্বর হয়ে ওঠে ধর্মীয় আবেগ ও ভক্তির অন্যতম কেন্দ্র।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande