বারুইপুরে রাস্তার পাশে বোমা উদ্ধার, চাঞ্চল্য ছড়ালো টাঙ্গারবেড়িয়ায়
বারুইপুর, ১৮ আগস্ট (হি.স.): রাস্তার পাশে বোমা পড়ে থাকায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত টাঙ্গারবেড়িয়া এলাকায়। কালাবরু–ঘুটিয়ারি শরীফ রোডের টাঙ্গারবেড়িয়ার ৮৩ নম্বর বুথ সংলগ্ন এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার সক
বারুইপুরে রাস্তার পাশে বোমা উদ্ধার, চাঞ্চল্য ছড়ালো টাঙ্গারবেড়িয়ায়


বারুইপুর, ১৮ আগস্ট (হি.স.): রাস্তার পাশে বোমা পড়ে থাকায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত টাঙ্গারবেড়িয়া এলাকায়। কালাবরু–ঘুটিয়ারি শরীফ রোডের টাঙ্গারবেড়িয়ার ৮৩ নম্বর বুথ সংলগ্ন এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার সকালে রাস্তার পাশে একটি তাজা বোমা পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। এরপর খবর দেওয়া হয় বারুইপুর থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমাটি উদ্ধার করে।

তবে কে বা কারা বোমাটি সেখানে রেখে গিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। উদ্ধার হওয়া বোমাটি কী ধরনের এবং এর সঙ্গে কোনও অপরাধমূলক ঘটনার যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। রাস্তার পাশে বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande