সেন্সরশিপ নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা ডেরেকের
নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স.): সংসদে প্রশ্ন খারিজ থেকে শুরু করে সমাজ মাধ্যমে পোস্ট ব্লক— সেন্সরশিপ নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। মঙ্গলবার দুপুরে নিজের এক্স হ্যান্ডলে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন
সেন্সরশিপ নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা ডেরেকের


নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স.): সংসদে প্রশ্ন খারিজ থেকে শুরু করে সমাজ মাধ্যমে পোস্ট ব্লক— সেন্সরশিপ নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। মঙ্গলবার দুপুরে নিজের এক্স হ্যান্ডলে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। ডেরেকের অভিযোগ, সংসদের ভেতরে ও বাইরে সমানভাবে কণ্ঠরোধ করার চেষ্টা চলছে।

মঙ্গলবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে তিনি ক্ষোভ উগড়ে দিয়ে লেখেন, সেন্সরশিপ! সংসদের ভেতরে ও বাইরে। মার্চ থেকে জুলাই— এই সময়ে কেন্দ্রীয় সরকার প্রতি মিনিটে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলোর কাছে বিষয়বস্তু ব্লক করার নির্দেশ পাঠিয়েছে। সংসদে আমার করা ২০০-রও বেশি প্রশ্ন খারিজ করা হয়েছে; এসব প্রশ্নের বিষয়বস্তুর মধ্যে ছিল সন্ত্রাসবাদী হামলা, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে চাকরি হারানো এবং বিদ্বেষমূলক অপরাধের মতো নানা প্রসঙ্গ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande