বৈধ কাগজপত্র ছাড়াই ১১টি গরু পাচারের অভিযোগ, গরুবোঝাই গাড়ি আটক, গ্রেফতার এক
চন্দ্রকোনা, ১৮ আগস্ট (হি.স.):বৈধ কাগজপত্র ছাড়াই গরু পাচারের অভিযোগে একটি গরুবোঝাই চার চাকার গাড়ি আটক করল পুলিশ। গাড়ি থেকে ১১টি গরু উদ্ধার করা হয়েছে। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চন্দ্রকোনা থানার পুলিশ। বর্তমানে উদ্ধার হওয়া গরুগুলিকে চন্দ্রকোনা
গরু পাচার


চন্দ্রকোনা, ১৮ আগস্ট (হি.স.):বৈধ কাগজপত্র ছাড়াই গরু পাচারের অভিযোগে একটি গরুবোঝাই চার চাকার গাড়ি আটক করল পুলিশ। গাড়ি থেকে ১১টি গরু উদ্ধার করা হয়েছে। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চন্দ্রকোনা থানার পুলিশ। বর্তমানে উদ্ধার হওয়া গরুগুলিকে চন্দ্রকোনা থানায় রাখা হয়েছে।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কের চন্দ্রকোনা থানার বক্সির বাগান এলাকায় একটি গরুবোঝাই গাড়িকে সন্দেহজনক অবস্থায় দেখতে পায় পুলিশ। গাড়িটি থামিয়ে তল্লাশি চালাতেই ভিতরে ১১টি গরু দেখতে পাওয়া যায়। গরুগুলিকে অন্যত্র পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান।

গরুগুলির পরিবহণ সংক্রান্ত বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গাড়িটি আটক করা হয়। ঘটনায় গাড়ির সঙ্গে থাকা শেখ মন্তাজুল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে গরু পাচারের অভিযোগে মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে।

ধৃতকে মঙ্গলবার ঘাটাল মহকুমা আদালতে পেশ করার কথা রয়েছে। গরুগুলিকে কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। আটক গাড়িটির নথিপত্রও পরীক্ষা করছে তদন্তকারীরা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande