দ্বারকেশ্বরে জল বাড়ার আশঙ্কা, নদীবাঁধ পরিদর্শনে হেমন্ত বাগ
আরামবাগ , ১৮ আগস্ট (হি.স.): নিম্নচাপের জেরে বাঁকুড়ায় প্রবল বৃষ্টির ফলে আরামবাগের দ্বারকেশ্বর নদে জলস্তর বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে মঙ্গলবার বিডিও-কে সঙ্গে নিয়ে আরামবাগ পৌরসভার নদী তীরবর্তী বিভিন্ন ওয়ার্ড এবং সালেপুর-
আরামবাগে নদী বাঁধ পরিদর্শনে বিধায়ক হেমন্ত্ বাগ


আরামবাগ , ১৮ আগস্ট (হি.স.): নিম্নচাপের জেরে বাঁকুড়ায় প্রবল বৃষ্টির ফলে আরামবাগের দ্বারকেশ্বর নদে জলস্তর বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে মঙ্গলবার বিডিও-কে সঙ্গে নিয়ে আরামবাগ পৌরসভার নদী তীরবর্তী বিভিন্ন ওয়ার্ড এবং সালেপুর-১ গ্রাম পঞ্চায়েত এলাকার নদীবাঁধগুলি পরিদর্শন করলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ।

বাঁধগুলির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি কোথাও কোনও দুর্বল অংশ রয়েছে কি না, তাও পরিদর্শন করা হয়। নদীর জলস্তর বাড়লে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি নিয়েও আলোচনা করেন বিধায়ক।

নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে পরিস্থিতির উপর নজর রাখার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার বার্তা দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande