
কলকাতা, ১৮ আগস্ট (হি স)। রাজ্যের বন দফতরের কর্মী ও আধিকারিকদের জন্য শারদীয়ার বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ‘সবুজ স্বাধীনতা দিবস’-এর অনুষ্ঠানে রাজ্য সরকারের ১০০ দিন পূরণের সাফল্য স্মরণ করেন মুখ্যমন্ত্রী।
আগামী অক্টোবর মাস অর্থাৎ দুর্গাপুজোর মরশুম থেকেই দফতরের রেঞ্জার, বিট অফিসার, ফরেস্ট গার্ড এবং বন সহায়কদের বেতন ও ভাতা বৃদ্ধি করতে চলেছে রাজ্য সরকার।
সূত্রের খবর, রাজ্যে বর্তমানে কর্মরত প্রায় ৫০০ জন রেঞ্জারের মাসিক বেতন ৫,০০০ টাকা করে বাড়ানো হচ্ছে। ৫০০ জন বিট অফিসারের ক্ষেত্রে আগামী অক্টোবর মাস থেকে মাসে ৫,০০০ টাকা করে বেতন বাড়বে।
দফতরের ৬৫০ জন ফরেস্ট গার্ডের বেতন এক ধাক্কায় প্রতি মাসে ৫,০০০ টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে।
রাজ্যজুড়ে থাকা ১,৫০০ জন বন সহায়ক এতদিন মাসে ১০,০০০ টাকা করে ভাতা পেতেন। তাঁদের ভাতা ২,০০০ টাকা বাড়িয়ে ১২,০০০ টাকা করা হল।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত