
রাঁচি, ১৮ আগস্ট (হি.স.): শিক্ষার্থীদের আন্দোলনের জেরে জেএসএসসি-সিজিএল পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয় ঝাড়খণ্ড মন্ত্রিসভা। এই সিদ্ধান্তের প্রতিবাদে এই ক্ষুব্ধ সরকারি কর্মীরা। জেএসএসসি-সিজিএল নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত সরকারি কর্মচারীরা মঙ্গলবার রাজ্য সচিবালয়ের (প্রকল্প ভবন) বাইরে বিক্ষোভ দেখান, তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টিতে ভিজেই প্রতিবাদ করেন তাঁরা।
রাজ্য মন্ত্রিসভার জেএসএসসি-সিজিএল নিয়োগ পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের বিষয়ে, খুন্তিতে কর্মরত এক সরকারি কর্মচারী আশীষ মিনজ বলেন, সরকারের এই সিদ্ধান্তে আমরা গভীরভাবে মর্মাহত। এর আগে, আমি ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত এলআইসি-তে ডেভেলপমেন্ট অফিসার হিসেবে এবং তারপর এখানে যোগদানের আগে ২০২২ থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া-তে কাজ করেছি। আমি অন্য চাকরি করার পাশাপাশি এই পদের জন্য পড়াশোনা করে এই পদটি পেয়েছিলাম। এখন আমাদের কিছুই অবশিষ্ট নেই, আমাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ