কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরানো বাড়ির একাংশ, মৃত্যুর পৌঢ়ার
কলকাতা, ১৮ আগস্ট (হি.স.): কলকাতার জোড়াবাগানে পুরানো একটি বাড়ির একাংশ ভেঙে মৃত্যু হয়েছে এক পৌঢ়ার। ওই বাড়িতে আটকে পড়া ২০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। মঙ্গলবার ভোর ৫টা নাগাদ জোড়াবাগান থানা এলাকার মালোপাড়ায় তিনতলা ওই বাড়ির একাংশ ভেঙে পড়ে। ৩১,
কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরানো বাড়ির একাংশ, মৃত্যুর পৌঢ়ার


কলকাতা, ১৮ আগস্ট (হি.স.): কলকাতার জোড়াবাগানে পুরানো একটি বাড়ির একাংশ ভেঙে মৃত্যু হয়েছে এক পৌঢ়ার। ওই বাড়িতে আটকে পড়া ২০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। মঙ্গলবার ভোর ৫টা নাগাদ জোড়াবাগান থানা এলাকার মালোপাড়ায় তিনতলা ওই বাড়ির একাংশ ভেঙে পড়ে।

৩১, ব্রজদুলাল স্ট্রিটের ওই বাড়িটির ভিতর আটকে পড়েন অনেকে। পুলিশ এবং উদ্ধারকারী দল সবাইকে উদ্ধার করতে পারলেও ইট-পাথর চাপা পড়ে মৃত্যু হয় উর্মিলা সাহু নামের এক পৌঢ়ার। উল্লেখ্য, সোমবার প্রায় সারাদিনই বৃষ্টি হয়েছিল কলকাতায়, এক টানা বৃষ্টিতেই বাড়িটির একাংশ ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande