
মুর্শিদাবাদ, ১৮ আগস্ট (হি.স.): মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদের নবগ্রাম থানার অন্তর্গত পলসন্ডা মোড় এলাকায় জাতীয় সড়ক সংলগ্ন জমিতে গড়ে ওঠা শতাধিক 'বেআইনি' নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
এ দিন স্থানীয় সূত্রে জানা গেছে, পলসন্ডা মোড় এলাকায় দীর্ঘদিন ধরে জাতীয় সড়ক সংলগ্ন সরকারি জমি দখল করে একাধিক স্থায়ী ও অস্থায়ী নির্মাণ গড়ে উঠেছিল। জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে জানা গেছে, উচ্ছেদ অভিযানের আগে দখলদারদের নোটিশ দিয়ে জমি খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বারবার সতর্ক করা সত্ত্বেও নির্দিষ্ট সময়ের মধ্যে জমি ফাঁকা না করায় মঙ্গলবার এই কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
মঙ্গলবার দুপুরে জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছায়। জেসিবি মেশিন এনে একের পর এক বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ