সুকনায় হাতির হানায় যুবকের মৃত্যু
শিলিগুড়ি, ১৮ আগস্ট (হি.স.): হাতির হানায় মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম গৌতম নাগেশিয়া। তিনি মালিভিটার সিমলবাড়ি চা বাগানের বাসিন্দা ছিলেন। মঙ্গলবার সকালে সুকনার কাছে পানিকুমারীর ধীপ্পাধুরা এলাকায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা
সুকনায় হাতির হানায় যুবকের মৃত্যু


শিলিগুড়ি, ১৮ আগস্ট (হি.স.): হাতির হানায় মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম গৌতম নাগেশিয়া। তিনি মালিভিটার সিমলবাড়ি চা বাগানের বাসিন্দা ছিলেন। মঙ্গলবার সকালে সুকনার কাছে পানিকুমারীর ধীপ্পাধুরা এলাকায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গৌতম এ দিন সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন। সেই সময় একটি হাতি তাকে আক্রমণ করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ও বন দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশও পৌঁছয় ঘটনাস্থলে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। উল্লেখ্য, মহানন্দা অভয়ারণ্য সংলগ্ন এলাকায় এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande