আরামবাগের খানাকুলে বন্যার আতঙ্ক
আরামবাগ , ১৮ আগস্ট (হি.স.): দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পর খানাকুলে বন্যার আতঙ্ক দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পর হুগলির বন্যাপ্রবণ এলাকা খানাকুল জুড়ে নতুন করে তৈরি হয়েছে বন্যার আশঙ্কা। মঙ্গলবার প্রশাসনের ঘোষণা অনুযায়ী প্রথমে প্রায় ৬
জল বাড়ছে খানাকুলের নদীতে বন্যার আতঙ্ক


আরামবাগ , ১৮ আগস্ট (হি.স.): দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পর খানাকুলে বন্যার আতঙ্ক

দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পর হুগলির বন্যাপ্রবণ এলাকা খানাকুল জুড়ে নতুন করে তৈরি হয়েছে বন্যার আশঙ্কা।

মঙ্গলবার প্রশাসনের ঘোষণা অনুযায়ী প্রথমে প্রায় ৬৪ হাজার কিউসেক হাড়ে জল ছাড়ার কথা থাকলেও পরবর্তীতে জল ছাড়ার পরিমাণ বেড়ে প্রায় ৮০ হাজার কিউসেকে পৌঁছেছে বলে জানা গিয়েছে।

এর জেরে খানাকুলের বিভিন্ন নদী ও জলাধারে দ্রুত জলস্তর বাড়তে শুরু করেছে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বর্ষার অতিরিক্ত বৃষ্টি এবং ব্যারেজ থেকে বিপুল পরিমাণ জল ছাড়ার ফলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

ইতিমধ্যেই নিচু এলাকাগুলির দিকে নজরদারি শুরু হয়েছে। নদীর জলস্তর বাড়তে থাকায় সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ। পরিস্থিতির দিকে প্রশাসনের তরফেও নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।

খানাকুলের বাসিন্দাদের আশঙ্কা, জলস্তর আরও বাড়লে একাধিক নিচু এলাকা প্লাবিত হতে পারে। ফলে আগাম সতর্কতা এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতির দাবি উঠেছে এলাকায়।

তবে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। আগামী কয়েক ঘণ্টায় নদীর জলস্তর এবং ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণের উপরই খানাকুলের পরিস্থিতির অনেকটাই নির্ভর করবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande