দক্ষিণ নারায়নপুর হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচি
আরামবাগ , ১৮ আগস্ট (হি.স.): দক্ষিণ নারায়নপুর হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা নিয়ে নারায়ণপুর গ্রামীণ হাসপাতালে ভিবি-জি রাম (জি) প্রকল্পের অধীনে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আরামবাগের বি
দক্ষিণ নারায়নপুর হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচি


আরামবাগ , ১৮ আগস্ট (হি.স.): দক্ষিণ নারায়নপুর হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচি।

পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা নিয়ে নারায়ণপুর গ্রামীণ হাসপাতালে ভিবি-জি রাম (জি) প্রকল্পের অধীনে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ।

মঙ্গলবার হাসপাতাল চত্বরে একাধিক গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, দূষণ নিয়ন্ত্রণ এবং আগামী প্রজন্মের জন্য সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ, আরামবাগ রেঞ্জার আশরাফুল ইসলাম এবং নারায়ণপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। সকলের সম্মিলিত উদ্যোগে হাসপাতাল চত্বরকে আরও সবুজ করে তোলার বার্তা দেওয়া হয়।

পরিবেশ রক্ষায় এই ধরনের উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত সকলে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande