কন্যা সন্তানের জন্মদিনে রক্তদান শিবির
আরামবাগ , ১৮ আগস্ট (হি.স.): জন্মদিন মানেই আত্মীয়-স্বজন ও অতিথিদের নিয়ে খাওয়া-দাওয়া, আনন্দ-উৎসব। তবে সেই প্রচলিত উদযাপনের বাইরে গিয়ে কন্যা সন্তান তানভীরের জন্মদিনকে স্মরণীয় করে তুলতে অভিনব উদ্যোগ নিলেন তাঁর বাবা। ছোট্ট তানভীরের জন্মদিন উপলক্ষে খানাক
কন্যা সন্তানের জন্মদিনে রক্তদান শিবিরে বিধায়ক সুশান্ত  ঘোষ


আরামবাগ , ১৮ আগস্ট (হি.স.): জন্মদিন মানেই আত্মীয়-স্বজন ও অতিথিদের নিয়ে খাওয়া-দাওয়া, আনন্দ-উৎসব। তবে সেই প্রচলিত উদযাপনের বাইরে গিয়ে কন্যা সন্তান তানভীরের জন্মদিনকে স্মরণীয় করে তুলতে অভিনব উদ্যোগ নিলেন তাঁর বাবা। ছোট্ট তানভীরের জন্মদিন উপলক্ষে খানাকুল যুব গোষ্ঠী ক্লাবের উদ্যোগে আয়োজন করা হলো রক্তদান শিবির।

এই মানবিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। তিনি এই উদ্যোগের প্রশংসা করে রক্তদাতাদের উৎসাহিত করেন এবং জন্মদিন উপলক্ষে এমন সমাজসেবামূলক আয়োজনের জন্য তানভীরের পরিবার ও খানাকুল যুব গোষ্ঠী ক্লাবকে অভিনন্দন জানান।

জন্মদিনের আনন্দকে মানুষের সেবার সঙ্গে যুক্ত করে আয়োজিত এই রক্তদান শিবিরে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। তানভীরের বাবার এই উদ্যোগকে প্রশংসা করেছেন স্থানীয়রাও। তাঁদের বক্তব্য, জন্মদিনের মতো বিশেষ দিনকে সমাজের মানুষের কল্যাণে উৎসর্গ করার এই ভাবনা নিঃসন্দেহে প্রশংসনীয়।

ছোট্ট তানভীর ভবিষ্যতে অনেক বড় হয়ে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করুক এবং মানুষের পাশে দাঁড়ানোর এই সুন্দর মূল্যবোধ নিয়েই এগিয়ে চলুক—এই কামনাই করেছেন উপস্থিত অতিথি ও শুভানুধ্যায়ীরা।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande