খানাকুলে বৃক্ষরোপণ অভিযান, সবুজ ভবিষ্যতের বার্তা বিমান ঘোষের
আরামবাগ , ১৮আগস্ট (হি.স.): পরিবেশ রক্ষা ও সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে একদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হলো খানাকুল–১ ব্লকের রামমোহন–২ গ্রাম পঞ্চায়েতের খামারগোড় গ্রামে। ‘বৃক্ষরোপণ—প্রগতির উদ্যাপন’ শীর্ষক এই কর্মসূচি ‘বিকশিত ভারত–জী রাম জী
বৃক্ষরোপণ করছেন বিমান ঘোষ


আরামবাগ , ১৮আগস্ট (হি.স.): পরিবেশ রক্ষা ও সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে একদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হলো খানাকুল–১ ব্লকের রামমোহন–২ গ্রাম পঞ্চায়েতের খামারগোড় গ্রামে। ‘বৃক্ষরোপণ—প্রগতির উদ্যাপন’ শীর্ষক এই কর্মসূচি ‘বিকশিত ভারত–জী রাম জী’ প্রকল্পের অধীনে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর এবং বন দফতরের যৌথ উদ্যোগে আয়োজিত হয়।

মঙ্গলবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। তিনি বৃক্ষরোপণ অভিযানে অংশগ্রহণ করে পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকে আরও বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। তাঁর কথায়, সবুজ পরিবেশই আগামী প্রজন্মের জন্য সুস্থ ও সুন্দর ভবিষ্যতের ভিত্তি।

এদিন রামমোহন–২ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেন বিধায়ক বিমান ঘোষ। স্থানীয়দের উপস্থিতিতে বৃক্ষরোপণের গুরুত্ব এবং পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে বার্তা দেওয়া হয়।

বিমান ঘোষ বলেন, উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করাও অত্যন্ত জরুরি। বৃক্ষরোপণের মতো উদ্যোগের মাধ্যমে সমাজে পরিবেশ সচেতনতা আরও বাড়ানো সম্ভব। গাছ লাগানোর এই অভিযান আগামী দিনেও অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

‘গাছ লাগান, পরিবেশ বাঁচান—সবুজ ভারত গড়ে তুলুন’—এই বার্তাতেই শেষ হয় দিনের কর্মসূচি।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande