সপা নেতা আজম খানের সঙ্গে সম্পর্কিত একাধিক ঠিকানায় ইডি-র তল্লাশি
লখনউ, ১৯ আগস্ট (হি.স.): সমাজবাদী পার্টির নেতা আজম খানের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালালো ইডি। বুধবার সকাল থেকে উত্তর প্রদেশের রামপুর ও সাহারানপুর এবং দিল্লিতে ১০টি ঠিকানায় হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তল্লাশি চালানো ঠিকনাগু
সপা নেতা আজম খানের সঙ্গে সম্পর্কিত একাধিক ঠিকানায় ইডি-র তল্লাশি


লখনউ, ১৯ আগস্ট (হি.স.): সমাজবাদী পার্টির নেতা আজম খানের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালালো ইডি। বুধবার সকাল থেকে উত্তর প্রদেশের রামপুর ও সাহারানপুর এবং দিল্লিতে ১০টি ঠিকানায় হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তল্লাশি চালানো ঠিকনাগুলোর মধ্যে ট্রাস্ট এবং বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত রয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রামপুরের মহম্মদ আলী জওহর বিশ্ববিদ্যালয়েও তল্লাশি চালায়।

ইডি সূত্রের খবর, উত্তর প্রদেশের রামপুর ও সাহারানপুর এবং দিল্লির জামিয়া নগরের প্রায় ১০টি স্থানে তল্লাশি চালানো হচ্ছে। অর্থ পাচার প্রতিরোধ আইন (পিএমএলএ)-এর অধীনে একটি মামলা দায়ের করার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে ইডি-র পক্ষ থেকে। এই ঠিকানাগুলির মধ্যে সাহারানপুরের একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের সম্পত্তি, দুটি কোম্পানি এবং তাদের প্রোমোটারদের সম্পত্তি অন্তর্ভুক্ত রয়েছে, যারা ট্রাস্টের সঙ্গে যুক্ত।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande