
রিয়েসি, ১৯ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরের রিয়েসিতে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল একটি গাড়ি। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে জম্মু ও কাশ্মীরের রিয়েসি জেলায় একটি গাড়ি পাহাড়ি রাস্তা থেকে পিছলে খাদে পড়ে গেলে একই পরিবারের তিনজন মারা যান এবং আরও দু'জন আহত হয়েছেন।
মঙ্গলবার গভীর রাতে পানাসা গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটে, যখন থানোলে থেকে থুব গ্রাম যাওয়ার পথে একটি বাঁক ঘোরানোর সময় এসইউভি-র চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। উদ্ধারকারীরা প্রেম সিং (৫০), তাঁর স্ত্রী তুরি দেবী (৪৫) এবং শাশুড়ি দুর্গি দেবী (৭০)-র মৃতদেহ উদ্ধার করেন। গাড়িটি খাদে পড়ে যাওয়ার আগেই তাতে থাকা অন্য দুই যাত্রী লাফিয়ে নামতে সক্ষম হন এবং আহত হন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ