
নয়াদিল্লি, ১৯ আগস্ট (হি.স.): কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতর থেকে শোকবার্তায় জানানো হয়েছে,
কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণহানির খবর শুনে অত্যন্ত মর্মাহত প্রধানমন্ত্রী। এই দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। আহতরা যেন দ্রুত আরোগ্য লাভ করেন সেই প্রার্থনাও করেছেন তিনি।
উল্লেখ্য, বুধবার ভোররাতে কলকাতার মির্জা গালিব স্ট্রিটে একটি হোটেলে আগুন লাগে। সেই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৯ জনের। কীভাবে আগুন লাগল, তা তদন্ত করে দেখছে দমকল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের জন্যই এই অগ্নিকাণ্ড।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ