নেশা-মুক্ত থেকে সম্ভাবনাকে রক্ষা করতে হবে, তরুণ প্রজন্মকে বার্তা প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ২ আগস্ট (হি.স.): নেশা-মুক্ত থেকে সম্ভাবনাকে রক্ষা করতে হবে, তরুণ প্রজন্মকে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নেশা মুক্ত যুবা বিকশিত ভারত অভিযানের সূচনা করার পর প্রধানমন্ত্রী মোদী বলেন, ন
তরুণ প্রজন্মকে বার্তা প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ২ আগস্ট (হি.স.): নেশা-মুক্ত থেকে সম্ভাবনাকে রক্ষা করতে হবে, তরুণ প্রজন্মকে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নেশা মুক্ত যুবা বিকশিত ভারত অভিযানের সূচনা করার পর প্রধানমন্ত্রী মোদী বলেন, নেশামুক্ত থেকে আপনাকে আপনার সম্ভাবনাকে রক্ষা করতে হবে। আপনাকে এ বিষয়ে সচেতন হতে হবে যে, মাদক হয়তো ক্ষণিকের জন্য আপনাকে নেশার ঘোরে বা উত্তেজনায় রাখে, কিন্তু তা আপনার কেরিয়ার ও পরিবারকে তলানিতে নিয়ে যায়।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের পরিবারের কোনও সন্তান যদি মাদকাসক্ত হয়ে পড়ে, তবে সামাজিক মর্যাদার খাতিরে তা গোপন করা উচিত নয়। এর পরিবর্তে, আমাদের উচিত সম্ভাব্য সব উৎস থেকে সহায়তা নেওয়া এবং নিশ্চিত করা যে শিশুটি যেন সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা পায়। একইসঙ্গে, পরিবারের মধ্যে খোলামেলা আলোচনার পরিবেশ গড়ে তুলতে হবে, যাতে সন্তানরা তাদের উদ্বেগের কথা নিঃসঙ্কোচে প্রকাশ করতে পারে। এর ফলে, তারা মাদকের ফাঁদে পা দেওয়ার আগেই আমরা তাদের সঠিক পথে পরিচালিত ও সহায়তা করতে পারব।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande