শিক্ষা মন্ত্রকে একজন যোগ্য মানুষের দরকার, মন্তব্য সঞ্জয় রাউতের
মুম্বই, ২ আগস্ট (হি.স.): নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় ককরোচ জনতা পার্টির আন্দোলন ও বিক্ষোভের জেরে কিছু দিন আগেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। দেশের নতুন শিক্ষা মন্ত্রী হয়েছেন প্রহ্লাদ যোশী। এমতাবস্থায় উদ্ধব ঠাকর
সঞ্জয় রাউত


মুম্বই, ২ আগস্ট (হি.স.): নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় ককরোচ জনতা পার্টির আন্দোলন ও বিক্ষোভের জেরে কিছু দিন আগেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। দেশের নতুন শিক্ষা মন্ত্রী হয়েছেন প্রহ্লাদ যোশী। এমতাবস্থায় উদ্ধব ঠাকরের শিবিরের শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, শিক্ষা মন্ত্রকে একজন যোগ্য মানুষের দরকার। রবিবার মুম্বইয়ের এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত বলেন, আমি আগেও বলেছিলাম, দেবেন্দ্র ফড়নবিশ দেশের একজন ভালো শিক্ষামন্ত্রী হতে পারেন। শিক্ষা মন্ত্রকের জন্য একজন যোগ্য ব্যক্তির প্রয়োজন এবং আমার মতে তিনিই সেই ব্যক্তি।

শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত এদিন আরও বলেন, রাম মন্দির প্রসঙ্গ উত্থাপন করা কি অপরাধ? যদি চুরি হয়ে থাকে, তবে যারা এর জন্য দায়ী তাদেরই জিজ্ঞাসাবাদ করা উচিত। আমরাই সংসদে ও সংসদের বাইরে রাম মন্দিরের অনুদান সংক্রান্ত বিষয়টি তুলে ধরেছিলাম, আর এখন আমাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। রামের নামে মানুষ লুটপাট চালাচ্ছে, অথচ আমরা যখনই এ নিয়ে সরব হই, তখন আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সারা দেশেই বিভিন্ন মন্দিরে চুরির ঘটনা ঘটেছে এবং অনেক মন্দিরই সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande