বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাটের বিভিন্ন জেলা, আরও বর্ষণের পূর্বাভাস
আহমেদাবাদ, ২ আগস্ট (হি.স.): ভারী বর্ষণে এমনিতেই বিপর্যস্ত গুজরাটের বিভিন্ন জেলা। এমতাবস্থায় আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। কচ্ছ, বনসকাঁথা, পাটান, মেহসানা, মোরবি এবং সবরকাঁথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গুজরাটে এখনও পর
বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাটের বিভিন্ন জেলা, আরও বর্ষণের পূর্বাভাস


আহমেদাবাদ, ২ আগস্ট (হি.স.): ভারী বর্ষণে এমনিতেই বিপর্যস্ত গুজরাটের বিভিন্ন জেলা। এমতাবস্থায় আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। কচ্ছ, বনসকাঁথা, পাটান, মেহসানা, মোরবি এবং সবরকাঁথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গুজরাটে এখনও পর্যন্ত মরশুমের মোট গড় বৃষ্টিপাতের ৬৯ শতাংশ রেকর্ড করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ গুজরাটে সর্বোচ্চ ৯৫.০৩ শতাংশ বৃষ্টিপাত হয়েছে। এদিকে, এনডিআরএফ এবং প্রশাসন উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। মৎস্যজীবীদেরও আগামী ২৪ ঘণ্টায় সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রাজ্যের ৩৩টি বাঁধ বর্তমানে উচ্চ সতর্কতার (হাই অ্যালার্ট) আওতায় রয়েছে। রাজ্যের জীবনরেখা হিসেবে পরিচিত সর্দার সরোবর নর্মদা বাঁধে ধারণক্ষমতার ৭৬ শতাংশেরও বেশি জল জমা হয়েছে। যে কোনও পরিস্থিতি মোকাবিলায় গুজরাটে ১৭টি এনডিআরএফ এবং ৩৩টি এসডিআরএফ দল মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত রাজ্য থেকে ৭০,০৪০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং ৯,৬৮০ জনকে উদ্ধার করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande