ম্যাকাই টেস্ট: দুই দিনেই ইনিংসে হারল টাইগাররা
কলকাতা, ২৩ আগস্ট(হি.স.) : দ্বিতীয় টেস্ট দু দিনেই শেষ। ইনিংসে হারল বাংলাদেশ। কোনও প্রতিরোধই গড়তে পারল না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে টেনেটুনে পঞ্চাশ করে ছিল। দ্বিতীয় ইনিংসে একটু ভালো খেলেছে টাইগাররা। তবে শতরান পেরোতে পারেনি। দুই ইনিংসের ব্
ম্যাকাই টেস্ট:  দুই দিনেই ইনিংসে হারল টাইগাররা


কলকাতা, ২৩ আগস্ট(হি.স.) : দ্বিতীয় টেস্ট দু দিনেই শেষ। ইনিংসে হারল বাংলাদেশ। কোনও প্রতিরোধই গড়তে পারল না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে টেনেটুনে পঞ্চাশ করে ছিল। দ্বিতীয় ইনিংসে একটু ভালো খেলেছে টাইগাররা। তবে শতরান পেরোতে পারেনি। দুই ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় ইনিংসে হেরে গেল নাজমুল হোসেন শান্তর দল।

ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৫১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। তবে শেষটা ভালো না হলেও আগের টেস্ট জয়ের কারণে দুই টেস্টের সিরিজের ফল হয়েছে ১-১।

নিজেদের টেস্ট ইতিহাসে এই প্রথম দুই ইনিংসেই ১০০ রানের কমে শেষ করল বাংলাদেশ। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫৯ রান। নিজেদের টেস্ট ইতিহাসে এটিই কোনও ম্যাচে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের অ্যান্টিগা টেস্টে দুই ইনিংস মিলিয়ে করা ১৮৭ রান ছিল এতদিনের সর্বনিম্ন।

টেস্টের প্রথম দিনে ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। পরে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামে ২১০ রানে। ১৪৬ রানে পিছিয়ে থেকে শুরু করে পড়ে আরেকবার ব্যাটিং ব্যর্থতায়। আর তাতেই আসে এই বড় হার।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande