দেশের অক্ষাংশীয় মধ্যবিন্দু হিসেবে পর্যটন মানচিত্রে বড় পরিচয় পেতে চলেছে মধ্যপ্রদেশের বরসালি
ভোপাল, ২৪ আগস্ট (হি. স.): দেশের একেবারে মধ্যভাগে অবস্থিত মধ্যপ্রদেশের ব্যতুল জেলার ছোট্ট গ্রাম বরসালি এবার দেশের পর্যটন ও বিজ্ঞান মানচিত্রে বড় পরিচয় পেতে চলেছে। সাতপুরার মনোরম উপত্যকায় ব্যতুল-আমলা সড়কের উপর ব্যতুল থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস
দেশের অক্ষাংশীয় মধ্যবিন্দু হিসেবে পর্যটন মানচিত্রে বড় পরিচয় পেতে চলেছে মধ্যপ্রদেশের বরসালি


ভোপাল, ২৪ আগস্ট (হি. স.): দেশের একেবারে মধ্যভাগে অবস্থিত মধ্যপ্রদেশের ব্যতুল জেলার ছোট্ট গ্রাম বরসালি এবার দেশের পর্যটন ও বিজ্ঞান মানচিত্রে বড় পরিচয় পেতে চলেছে। সাতপুরার মনোরম উপত্যকায় ব্যতুল-আমলা সড়কের উপর ব্যতুল থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটিকে ভারতের সঠিক অক্ষাংশীয় মধ্যবিন্দু বা ‘ল্যাটিটিউডনাল হাফওয়ে’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মধ্যপ্রদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত জ্যোতির্বিজ্ঞান প্রসারক সারিকা ঘারু সোমবার জানান, ভারতের সর্বউত্তরের বিন্দু লাদাখের ইন্দিরা কোল এবং সর্বদক্ষিণের বিন্দু গ্রেট নিকোবরের ইন্দিরা পয়েন্টের অক্ষাংশের ঠিক অর্ধেক করলে ২১ ডিগ্রি ৫৫ মিনিট ০৫ সেকেন্ড উত্তর অক্ষাংশ পাওয়া যায়। বরসালি গ্রামটি ঠিক এই অক্ষাংশরেখার উপর অবস্থিত।

সারিকা জানান, বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে বরসালিকে ভারতের অক্ষাংশীয় মধ্যবিন্দু হিসেবে চিহ্নিত করা যায়। পাশাপাশি প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই অঞ্চলকে অখণ্ড ভারতের কেন্দ্র হিসেবেও মনে করা হয়। বরসালির এই বিশেষ জ্যোতির্বৈজ্ঞানিক গুরুত্ব তুলে ধরতে সারিকা দুটি বিশেষ ভিডিও তৈরি করেছেন। ভিডিওগুলির মাধ্যমে দেশ-বিদেশের পর্যটকদের এই এলাকায় আসার জন্যও আহ্বান জানানো হয়েছে।

ব্যতুলের জেলাশাসক ড. সৌরভ সঞ্জয় সোনওয়ানের নির্দেশনায় তৈরি ওই ভিডিওগুলিতে বরসালির পাশাপাশি ব্যতুল জেলার পর্যটন সম্ভাবনাকেও তুলে ধরা হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য শুধু বরসালিকে পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত করা নয়, নর্মদাপুরম বিভাগের ব্যতুল জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ পর্যটনস্থলকেও একসূত্রে এনে দেশের পর্যটন মানচিত্রে প্রতিষ্ঠা করা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande