
কলকাতা, ২৪ আগস্ট (হি. স.) : কলকাতার বড়িশার জনকল্যাণ শশীভূষণ বিদ্যাপীঠে ‘আরাত্রিক’ সাহিত্য পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষে ‘স্মরণে মননে বাইশে শ্রাবণ’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবারের অনুষ্ঠানে ‘তকমিনা’ পত্রিকার সম্পাদক হিসেবে স্মারক সম্মাননা পেলেন। তাঁর হাতে সম্মাননা তুলে দেন বিশিষ্ট সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানটি সুচারুভাবে এদিন সঞ্চালনা করেন ‘আরাত্রিক’-এর সম্পাদক কবি দুর্গাদাস মিদ্যা। সহযোগিতায় ছিলেন সম্পাদকমণ্ডলীর সদস্য কবি সুধাংশুরঞ্জন সাহা, ফটিক চৌধুরী প্রমুখ।এদিন অনুষ্ঠানে ধানবাদের ডঃ দীপক কুমার সেনকে প্রদান করা হয় জীবনকৃতি সম্মান। সম্মানিত হন ‘সুচেতনা’ পত্রিকার সম্পাদক দেবদাস মিদ্যা, কবি প্রদীপ দে, কবি বিদিশা ভৌমিক ও কবি দিশা চট্টোপাধ্যায়।
‘ডলি মিদ্যা স্মৃতি পুরস্কার’ পর্বে - গল্পে - অনিল ঘোষ, প্রবন্ধে - দীপক কুমার বড়পণ্ডা ও কবিতায় অজিত ভড়কে সম্মান তুলে দেওয়া হয়েছে। ।
অনুষ্ঠানে কবিতা পাঠে অংশগ্রহণ করেন - অরবিন্দ সরকার, শংকর ঘোষ, অংশুমান চক্রবর্তী, সৌমিত বসু, পিনাকী বসু, কাজল চক্রবর্তী, দিশা চট্টোপাধ্যায়, নরেশ দাস, ফটিক চৌধুরী, অমিত কাশ্যপ, নিবিড় সাহা, জুলি লাহিড়ী, ননীগোপাল মণ্ডল, মৃণাল মোদক-সহ প্রায় ৬৫ জন কবি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত