চুরুলিয়ায় বাড়িতে পুলিশের তল্লাশি, পাইপগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার
আসানসোল, ২৪ আগস্ট (হি.স.): গোপন সূত্রে খবর পেয়ে জামুড়িয়া থানার চুরুলিয়া গ্রামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করল পুলিশ। রবিবার রাতে চুরুলিয়ায় আস্তিক বাউরী নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেক
আগ্নেয়াস্ত্র উদ্ধার


আসানসোল, ২৪ আগস্ট (হি.স.): গোপন সূত্রে খবর পেয়ে জামুড়িয়া থানার চুরুলিয়া গ্রামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করল পুলিশ। রবিবার রাতে চুরুলিয়ায় আস্তিক বাউরী নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই একটি পাইপগান এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনায় আস্তিক বাউরীকে আটক করা হয়েছে।

সোমবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে ওই বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত থাকার খবর পাওয়া যায়। এরপর জামুড়িয়া থানার পুলিশ অভিযান চালায়। তল্লাশির সময় বাড়ির ভিতর থেকে একটি পাইপগান এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের পর আস্তিক বাউরীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

রাতভর জিজ্ঞাসাবাদের পর সোমবার সকালে তাঁকে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন এর ৩৬১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলির উৎস এবং সেগুলি কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের প্রাথমিক তদন্তে এই অস্ত্র উদ্ধারের সঙ্গে আরও কেউ জড়িত কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের কাছ থেকে অস্ত্র সংক্রান্ত আরও তথ্য পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। এদিকে, চুরুলিয়া এলাকায় বাড়িতে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গিয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande