‘নন্দীগ্রাম টু নবান্ন, বুবাইয়ের জয়যাত্রা’, শুভেন্দুর রাজনৈতিক সাফল্যকে থিম করে দুর্গাপুজো
কলকাতা, ২৪ আগস্ট (হি.স.): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রাজনৈতিক সংগ্রাম ও সাফল্যকে কেন্দ্র করে দুর্গাপুজোর থিম তৈরি করছে অখিল ভারত হিন্দু মহাসভা। সোমবার রুবি হাসপাতাল মোড় এলাকায় সাত্ত্বিক আচার মেনে খুঁটি পুজোর মাধ্যমে এবারের পুজোর সূচনা করা হয়। স
খুঁটি পুজো দুর্গা পুজোর


কলকাতা, ২৪ আগস্ট (হি.স.): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রাজনৈতিক সংগ্রাম ও সাফল্যকে কেন্দ্র করে দুর্গাপুজোর থিম তৈরি করছে অখিল ভারত হিন্দু মহাসভা। সোমবার রুবি হাসপাতাল মোড় এলাকায় সাত্ত্বিক আচার মেনে খুঁটি পুজোর মাধ্যমে এবারের পুজোর সূচনা করা হয়। সংগঠনের রাজ্য সভাপতি ড. চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে উদ্যোক্তারা উপবাস করে এই খুঁটি পুজোয় অংশ নেন।

এবার পুজোর থিমের নাম দেওয়া হয়েছে ‘নন্দীগ্রাম টু নবান্ন, বুবাইয়ের জয়যাত্রা’। হিন্দু মহাসভার দাবি, পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার প্রতিষ্ঠার রাজনৈতিক ঘটনাকে তুলে ধরতেই এই বিশেষ থিম বেছে নেওয়া হয়েছে।

ড. চন্দ্রচূড় গোস্বামী জানান, মণ্ডপে ছবি ও ব্যানারের মাধ্যমে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের বিভিন্ন সংগ্রাম ও সাফল্য তুলে ধরা হবে। পাশাপাশি নন্দীগ্রাম থেকে নবান্ন পর্যন্ত তাঁর রাজনৈতিক যাত্রা নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করে প্রজেক্টর ও স্ক্রিনের মাধ্যমে দর্শকদের দেখানোর পরিকল্পনা রয়েছে।

পুজোর প্রধান অতিথি হিসেবে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, মন্ত্রী এবং সাধারণ মানুষকে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি চলছে। সংগঠনের দাবি, মুখ্যমন্ত্রীর নন্দীগ্রামের বাড়িতে গিয়ে তাঁর বাবা-মাকেও পুজোয় আমন্ত্রণ জানানো হবে।

এদিনের অনুষ্ঠানে সংগঠনের একাধিক রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। দেবীর মূর্তি কালীঘাটের ঐতিহাসিক হিন্দুমহাসভা ঘাটের মাটি দিয়ে তৈরি করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande