
কলকাতা, ২৪ আগস্ট (হি. স.) : এই রাজ্যের সার্বিক ভাবে পর্যটনের বিকাশে ঢেলে সাজানোর পরিকল্পনা রাজ্য পর্যটন দফতরের । মূলতঃ রাজ্যের অভ্যন্তরে এবং পরিষেবার দিকটিতে সর্বাধিক গুরুত আরোপ করার জন্য পরিকল্পনা করে রেখেছেন পর্যটন মন্ত্রী ড. শঙ্কর ঘোষ। সল্টলেকের করুণাময়ীর কাছে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের উদয়াচল ট্যুরিস্ট লজ। সোমবার সেখানে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন তিনি। এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এই প্রসঙ্গে জানিয়েছেন যে, সমস্ত রাজ্য জুড়ে চলছে এই নিয়ে নিবিড় সম্পর্ক তৈরির জন্য জনসংযোগ বৃদ্ধিতে সমান নজর দিতে হবে। ২৩ জেলার মধ্যেই গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। ১০০০ ট্যুরিস্ট ফেসিলিটি সেন্টার - ধাপে ধাপে সর্বত্র গড়ে তুলতে চলেছে রাজ্য পর্যটন দফতরের নির্দেশ। এই প্রসঙ্গে মন্ত্রী শঙ্কর ঘোষ এর সংযোজন - বিগত সরকারের আমলে গড়ে তোলা- পথের সাথী অপরিকল্পিতভাবে নিজ স্বার্থে গড়ে তোলার জন্য এই মুহূর্তে তা অকেজো হয়ে পড়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের কড়া সমালোচনা করেন। এর পাশাপাশি তাঁর অভিমত প্রকাশ করেন। বিজেপির নেতৃত্বাধীন প্রথম এ রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকারের দৃষ্টিভঙ্গি হল - ন্যুনতম পরিকাঠামোর অভাবে বহু পর্যটক এই রাজ্যের পর্যটনস্থল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন একটি মাত্র কারণেই। সুতরাং পরিবর্তিত পরিস্থিতিতে রাজ্য পর্যটন দফতরের সমীক্ষা রিপোর্টে যে সব তথ্য মিলেছে সেই অনুযায়ী - শৌচাগার থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা। বিশ্রামাগার ইত্যাদির প্রয়োজন রয়েছে। জরুরি হিসেবে অতি দ্রুত তা গড়ে তোলা অন্যতম লক্ষ্য।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত