ভাগলপুরে গঙ্গার জলে প্লাবিত বিস্তীর্ণ এলাকা, বাঁধ ভেঙে এই বিপত্তি
ভাগলপুর, ২৪ আগস্ট (হি.স.): বিহারের ভাগলপুরে গঙ্গার জলে প্লাবিত হল বিস্তীর্ণ এলাকা। বাঁধ ভেঙেই এই বিপত্তি হয়েছে। ভাগলপুরের রাঘোপুর গ্রামে রাঘোপুর-নারকাটিয়া বাঁধ ভেঙে যাওয়ায় গঙ্গার জল গ্রামে প্রবেশ করেছে। প্রাথমিক তথ্যানুযায়ী, বাঁধের প্রায় ৭০ থেকে ৮০
ভাগলপুরে গঙ্গার জলে প্লাবিত বিস্তীর্ণ এলাকা, বাঁধ ভেঙে এই বিপত্তি


ভাগলপুর, ২৪ আগস্ট (হি.স.): বিহারের ভাগলপুরে গঙ্গার জলে প্লাবিত হল বিস্তীর্ণ এলাকা। বাঁধ ভেঙেই এই বিপত্তি হয়েছে। ভাগলপুরের রাঘোপুর গ্রামে রাঘোপুর-নারকাটিয়া বাঁধ ভেঙে যাওয়ায় গঙ্গার জল গ্রামে প্রবেশ করেছে। প্রাথমিক তথ্যানুযায়ী, বাঁধের প্রায় ৭০ থেকে ৮০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভাগলপুরের জেলাশাসক অলঙ্কৃতা পাণ্ডে বলেন, “জলসম্পদ বিভাগ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। রাতেই কাজ শুরু হয়েছে এবং পরিস্থিতি সামাল দিতে আমরা সম্ভাব্য সব রকম পদক্ষেপ নিচ্ছি। তীব্র জল স্রোতের কারণে বাঁধের যে অংশ ভেঙে গেছে, তা মোকাবিলায় ভাঙন রোধের কাজ দ্রুতগতিতে চলছে। ত্রাণ কার্যক্রমসহ অন্যান্য কাজ রাতেই শুরু হয়েছে। প্রয়োজনে আরও পদক্ষেপ নেওয়া হবে।”

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande