পার্ক স্ট্রিটের ফুটপাথের মহিলা ও শিশুর দায়িত্ব নিতে চাইলেন তৃণমূলনেত্রী মমতা
কলকাতা, ২৪ আগস্ট (হি.স.): কয়েকদিন ধরে চর্চায় রয়েছে পার্ক স্ট্রিটের ফুটপাথে দুধ গরমের ঘটনা। ফুটপাথে এক মহিলা তাঁর নাতির জন্য দুধ গরম করায় তাঁকে ধমক দেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এবার পার্ক স্ট্রিটের ফুটপাথের সেই মহিলা ও শিশুর দায়িত্ব
পার্ক স্ট্রিটের ফুটপাথের মহিলা ও শিশুর দায়িত্ব নিতে চাইলেন তৃণমূলনেত্রী মমতা


কলকাতা, ২৪ আগস্ট (হি.স.): কয়েকদিন ধরে চর্চায় রয়েছে পার্ক স্ট্রিটের ফুটপাথে দুধ গরমের ঘটনা। ফুটপাথে এক মহিলা তাঁর নাতির জন্য দুধ গরম করায় তাঁকে ধমক দেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এবার পার্ক স্ট্রিটের ফুটপাথের সেই মহিলা ও শিশুর দায়িত্ব নিতে চাইলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেদিনের ঘটনার নিন্দা করে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মায়ের অভিশাপ, বড় অভিশাপ। এরপরই মমতা জানান, তিনি এই অসহায় পরিবারটির দায়িত্ব নিতে চান। এ দিন মমতা বলেন, আমি ওঁদের দায়িত্ব নিতে রাজি। আমাদের কারওর বাড়িতে থাকা, খাওয়ার ব্যবস্থা করতে পারি। একরাশ ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন, একটা ছোট শিশুর জন্য খাবার তৈরি করছিল, দরিদ্রকে ঘৃণা করবেন না দয়া করে। যে মা রাস্তার উপর বাচ্চার জন্য দুধ ফোটাচ্ছে, সে অসহায়। দুধটা ফেলে দিতে খারাপ লাগল না?

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande