এসএসকেএমে শুকনো গাছ ভেঙে পড়ে বিপত্তি, গুরুতর আহত একাধিক রোগী
কলকাতা, ২৪ আগস্ট (হি.স.): সোমবার সকাল ৮টা নাগাদ এসএসকেএম হাসপাতালের ইউরোলজি বিভাগের সামনে আচমকাই একটি শুকনো গাছ ভেঙে পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, গাছটি ভেঙে পড়ার সময় তার নীচে বেশ কয়েকজন রোগী ও তাঁদের আত্মীয় দাঁড়িয়ে ছিলেন। আচমক
গাছ ভেঙে বিপত্তি


কলকাতা, ২৪ আগস্ট (হি.স.): সোমবার সকাল ৮টা নাগাদ এসএসকেএম হাসপাতালের ইউরোলজি বিভাগের সামনে আচমকাই একটি শুকনো গাছ ভেঙে পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, গাছটি ভেঙে পড়ার সময় তার নীচে বেশ কয়েকজন রোগী ও তাঁদের আত্মীয় দাঁড়িয়ে ছিলেন। আচমকা গাছটি তাঁদের উপর পড়ে গেলে বেশ কয়েকজন আহত হন।

ঘটনার পর হাসপাতাল চত্বরে হইচই পড়ে যায়। আহতদের দ্রুত উদ্ধার করে এসএসকেএম হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। অন্যান্য আহতদেরও জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরু হয়েছে।

রোগী ও তাঁদের আত্মীয়দের অভিযোগ, গাছটি দীর্ঘদিন ধরেই শুকিয়ে গিয়েছিল। তা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে গাছটি সরানো বা নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁদের দাবি, সময়মতো গাছটি কেটে ফেলা হলে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন রোগী ও তাঁদের পরিজনেরা। ঘটনার পর হাসপাতাল চত্বরে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande