ভারী বৃষ্টিতে জলমগ্ন দিল্লির বিভিন্ন এলাকা, সপ্তাহের প্রথম দিনে দুর্ভোগ
নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): ফের ভারী বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি। সোমবার দিল্লি-এনসিআর অঞ্চলে মুষলধারে বৃষ্টি হয়। ভারী বৃষ্টি হয়েছে নয়ডাতেও। টানা বৃষ্টিতে জাতীয় রাজধানীর নানা অংশ জলমগ্ন হয়ে পড়ে। ফলে সপ্তাহের প্রথম দিন ভোগান্তির শিকার হন দিল্লিবাস
ভারী বৃষ্টিতে জলমগ্ন দিল্লির বিভিন্ন এলাকা, সপ্তাহের প্রথম দিনে দুর্ভোগ


নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): ফের ভারী বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি। সোমবার দিল্লি-এনসিআর অঞ্চলে মুষলধারে বৃষ্টি হয়। ভারী বৃষ্টি হয়েছে নয়ডাতেও। টানা বৃষ্টিতে জাতীয় রাজধানীর নানা অংশ জলমগ্ন হয়ে পড়ে। ফলে সপ্তাহের প্রথম দিন ভোগান্তির শিকার হন দিল্লিবাসী। শ্লথ গতিতে চলাচল করে যানবাহন। তবে, এই বৃষ্টির সৌজন্যে ভ্যাপসা গরম থেকে স্বস্তি পেয়েছেন দিল্লিবাসী।

দিল্লিতে ভারী বর্ষণের ফলে দুর্গা বিহার এলাকায় জলমগ্ন হয়ে পড়ে। ইন্ডিয়া গেট, সংসদ ভবন, সুপ্রিম কোর্ট চত্বরেও মুষলধারে বৃষ্টি হয়েছে। খান মার্কেট এলাকাতেই অঝোর বৃষ্টি হয়েছে। সেন্ট্রাল দিল্লির জয় সিং রোড এলাকাতেও প্রবল বৃষ্টি হয়। দিল্লির শিবাজি ব্রিজ (যা আগে মিন্টো ব্রিজ নামে পরিচিত ছিল) এলাকা জলমগ্ন হয়ে পড়ে। দিল্লির জাখিরা আন্ডারপাসও জলমগ্ন। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, রাজধানী দিল্লিতে আগামী কয়েকদিন এমনই থাকবে আবহাওয়া। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পর গুরুগ্রামেও যানজট দেখা গিয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস দিতে গিয়ে আইএমডি-র বিজ্ঞানী অখিল শ্রীবাস্তব বলেন, দিল্লির জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির জন 'কমলা' সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড এলাকায় নিম্নচাপ সৃষ্টির ফলে আগামী ২৪ ঘণ্টায় ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande