
নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): বন্যাবিধ্বস্ত নেপালে বসবাসকারী ভারতীয়দের জন্য উদ্বেগে এদেশের (ভারতের) আত্মীয়রা। তাঁদের জন্য ভারতের তরফে বৃহস্পতিবার সহায়তা নম্বর প্রকাশ করা হয়েছে।
ভারতের উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন বৃহস্পতিবার সমাজ মাধ্যমে লিখেছেন, নেপালে আকস্মিক বন্যার পর উপরাষ্ট্রপতির সচিবালয়ে প্রচুর ফোন আসছে প্রিয়জনদের খোঁজখবর নেওয়ার জন্য তাঁদের আত্মীয়দের তরফে। আরও ভালো সমন্বয়ের জন্য, যাঁরা সহায়তা চাইছেন তাঁদের +৯১ ১১ ২৩০৯৪৯৫৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসের হেল্পলাইন নম্বরগুলি হল +৯৭৭ ৯৮৫ ১৩১ ৬৮০৭, +৯৭৭ ৯৭০ ৯১০ ৭৫০০, এবং +৯৭৭ ৯৮১ ০৩২ ৬১১৭।
উল্লেখ্য, নেপালের ভোটেকোশি নদীতে হঠাৎ ভয়াবহ বন্যায় এখনও পর্যন্ত অন্তত ১৫৭ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৭০০ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে বিদেশি নাগরিকরাও রয়েছেন। এই বন্যায় তিনটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস