এলএন্ডটি প্রকল্পের কৃতিত্ব পুরোপুরি মমতার, দাবী কুণালের
কলকাতা, ২৭ আগস্ট (হি. স. ) : এলএন্ডটি এবং এলটিআইমাইন্ডট্রি-র নতুন ক্যাম্পাসের কৃতিত্ব পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদৃষ্টি ও স্বপ্নকেই কৃতিত্ব দিলেন কালীঘাট তৃণমূল নেতা কুণাল ঘোষ। শিল্পায়ন প্রসঙ্গে বৃহস্পতিবার সাংবাদিকদের কুণাল মনে করিয়ে দ
এলএন্ডটি প্রকল্পের কৃতিত্ব পুরোপুরি মমতার, দাবী কুণালের


কলকাতা, ২৭ আগস্ট (হি. স. ) : এলএন্ডটি এবং এলটিআইমাইন্ডট্রি-র নতুন ক্যাম্পাসের কৃতিত্ব পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদৃষ্টি ও স্বপ্নকেই কৃতিত্ব দিলেন কালীঘাট তৃণমূল নেতা কুণাল ঘোষ।

শিল্পায়ন প্রসঙ্গে বৃহস্পতিবার সাংবাদিকদের কুণাল

মনে করিয়ে দেন, এই প্রকল্পের শুরুটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হয়েছিল। তাঁর দাবী, ২০১৮ সালে এর শিলান্যাস হয়, ২০২১ সালে এল অ্যান্ড টি-কে জমি দেওয়া হয়, ২০২২ সালে নাম হয় এলটিআইমাইন্ডট্রি এবং ২০২৩ সালের ৩১ মে পরিবেশ ছাড়পত্রের জন্য আবেদন করা হয়।

কুণাল একে স্বাগত জানালেও সাফ জানান, গোটাটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে যাওয়া। আজ যা হচ্ছে, তা শুধুমাত্র তাঁরই ভিশন এবং দেখা স্বপ্নের বাস্তবায়ন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande