রাখীবন্ধন উপলক্ষ্যে তারকেশ্বরগামী বিশেষ ই এম ইউ ট্রেন ঘোষণা পূর্ব রেলের কর্তৃপক্ষের
কলকাতা, ২৭ আগস্ট (হি. স.) : রাখিবন্ধন উপলক্ষে তারকেশ্বরে পুণ্যার্থী ও যাত্রীদের বাড়তি ভিড় সামলাতে বিশেষ EMU ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। আগামী ২৮ অগস্ট হাওড়া–শেওড়াফুলি–তারকেশ্বর শাখায় চলবে একাধিক বিশেষ ট্রেন।পূর্ব রেলের হাওড়া ডিভিশন
রাখীবন্ধন উপলক্ষ্যে তারকেশ্বরগামী বিশেষ ই এম ইউ ট্রেন ঘোষণা পূর্ব রেলের কর্তৃপক্ষের


কলকাতা, ২৭ আগস্ট (হি. স.) : রাখিবন্ধন উপলক্ষে তারকেশ্বরে পুণ্যার্থী ও যাত্রীদের বাড়তি ভিড় সামলাতে বিশেষ EMU ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। আগামী ২৮ অগস্ট হাওড়া–শেওড়াফুলি–তারকেশ্বর শাখায় চলবে একাধিক বিশেষ ট্রেন।পূর্ব রেলের হাওড়া ডিভিশন সূত্রে জানানো হয়েছে, ০৩০৮৯ এবং ০৩০৯১ নম্বর হাওড়া–তারকেশ্বর EMU স্পেশাল যথাক্রমে ভোর ৪টে এবং সকাল ৭টা ৪৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। ট্রেন দু’টি যথাক্রমে সকাল সাড়ে ৫টা এবং ৯টা ১৫ মিনিটে তারকেশ্বরে পৌঁছবে।

অন্য দিকে, ০৩০৯০ এবং ০৩০৯২ নম্বর তারকেশ্বর–হাওড়া স্পেশাল যথাক্রমে সকাল ৬টা এবং ১০টা ৪৫ মিনিটে তারকেশ্বর থেকে ছাড়বে। হাওড়ায় পৌঁছবে সকাল সাড়ে ৭টা এবং দুপুর ১২টা ১৫ মিনিটে।

এ ছাড়াও ০৩০৯৩ নম্বর শেওড়াফুলি–তারকেশ্বর EMU স্পেশাল দুপুর ১২টা ৪০ মিনিটে শেওড়াফুলি থেকে ছেড়ে দুপুর দেড়টায় তারকেশ্বরে পৌঁছবে। ০৩০৯৪ নম্বর তারকেশ্বর–শেওড়াফুলি স্পেশাল সকাল ১১টা ৪০ মিনিটে ছেড়ে সাড়ে ১২টায় শেওড়াফুলিতে পৌঁছবে।

রেল জানিয়েছে, সমস্ত বিশেষ ট্রেনই পথে প্রতিটি স্টেশনে থামবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande