ভোটার তালিকায় নাম পুনর্বহাল নিয়ে বিভ্রান্তির অভিযোগ শিল্পমন্ত্রীর
কলকাতা, ২৮ আগস্ট (হি. স. ) : ভোটার তালিকায় নাম পুনর্বহালের জন্য মোট ৩৮.১০ লক্ষ আবেদন জমা পড়লেও এখনও পর্যন্ত মাত্র ৮২,৭৮২টি আবেদনের নিষ্পত্তি হয়েছে। বৃহস্পতিবার রাজ্য বিজেপির প্রধান কার্যালয় ৬ মুরলীধর সেন লেনে এক সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপির সহ
ভোটার তালিকায় নাম পুনর্বহাল নিয়ে বিভ্রান্তির অভিযোগ শিল্পমন্ত্রীর


কলকাতা, ২৮ আগস্ট (হি. স. ) : ভোটার তালিকায় নাম পুনর্বহালের জন্য মোট ৩৮.১০ লক্ষ আবেদন জমা পড়লেও এখনও পর্যন্ত মাত্র ৮২,৭৮২টি আবেদনের নিষ্পত্তি হয়েছে। বৃহস্পতিবার রাজ্য বিজেপির প্রধান কার্যালয় ৬ মুরলীধর সেন লেনে এক সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপির সহ সভাপতি ও শিল্পমন্ত্রী তাপস রায় এ কথা জানান।

তিনি বলেন, এর মধ্যে ৭৫,৪৪৩ জনের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। SIR-এর পর চিহ্নিত মোট ২৭.২৮ লক্ষ বাদ পড়া ভোটারের তুলনায় এই সংখ্যা মাত্র ২.৭৭ শতাংশ।

তিনি বলেন, এখনও ৩৭ লক্ষেরও বেশি আবেদন বিচারাধীন থাকা অবস্থায় নিষ্পত্তি হওয়া আবেদনের পরিসংখ্যানকে সামগ্রিক চিত্র হিসেবে দেখিয়ে ৯১ শতাংশ নাম পুনর্বহালের দাবি করা যে রটনা হচ্ছে, তা সম্পূর্ণ অযৌক্তিক এবং বিভ্রান্তিকর।

ভোটার তালিকার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সংবাদমাধ্যমকে প্রকৃত তথ্য ও পরিসংখ্যানের ভিত্তিতে খবর প্রকাশের আহ্বান জানান তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande