
কলকাতা, ২৭ আগস্ট (হি. স. ) : যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে বিতর্কের আবহে এবার ক্যাম্পাসের দেওয়ালে জায়গা পেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি কাল্পনিক কথোপকথন। শুক্রবার 'বন্দে মাতরম' পরিবেশনের জন্য যাদবপুরে আসবেন মুখ্যমন্ত্রী।
ব্যানারে প্রধানমন্ত্রীর প্রশ্ন, 'যাদবপুরে কী চলছে ?' আর তার জবাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, 'যাদবপুরে বন্দে মাতরম চলছে ।'
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় চত্বরের বিভিন্ন জায়গায় এমন প্রায় ২০টি ব্যানার টাঙানোকে কেন্দ্র করে ফের চর্চায় যাদবপুর।
পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদের উদ্যোগে এই ব্যানারগুলি টাঙানো হয়েছে বলে জানা গিয়েছে।
সংগঠনের দাবি, যাদবপুরের মাটিতে কোনও ধরনের 'রাষ্ট্রবিরোধী' কার্যকলাপ বরদাস্ত করা হবে না। ক্যাম্পাসে জাতীয়তাবাদী ভাবধারা প্রতিষ্ঠার বার্তা দিতেই এই কর্মসূচি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত