পুলিশের ৪৩ হাজার শূন্যপদে নিয়োগের নির্দেশ মুখ্যমন্ত্রীর
কলকাতা, ২৭ আগস্ট (হি. স.): পশ্চিমবঙ্গ পুলিশে এই মুহূর্তে প্রায় ৪৩ হাজার পদ শূন্য। পর্যাপ্ত পুলিশকর্মী না থাকায় রাজ্যের বহু থানা সিভিক ভলান্টিয়ার-নির্ভর হয়ে পড়েছে। এই পরিস্থিতি দ্রুত বদলাতে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দ
পুলিশের ৪৩ হাজার শূন্যপদে নিয়োগের নির্দেশ মুখ্যমন্ত্রীর


কলকাতা, ২৭ আগস্ট (হি. স.): পশ্চিমবঙ্গ পুলিশে এই মুহূর্তে প্রায় ৪৩ হাজার পদ শূন্য। পর্যাপ্ত পুলিশকর্মী না থাকায় রাজ্যের বহু থানা সিভিক ভলান্টিয়ার-নির্ভর হয়ে পড়েছে। এই পরিস্থিতি দ্রুত বদলাতে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিমবঙ্গে প্রতি এক লক্ষ মানুষের নিরাপত্তার জন্য পুলিশ রয়েছেন মাত্র ১০৬ জন। এই সংখ্যা দেশের অন্য অনেক রাজ্যের তুলনায় অত্যন্ত কম বলে দাবি করেছেন তিনি। সরকারের লক্ষ্য, প্রতি এক লক্ষ মানুষের জন্য পুলিশের সংখ্যা বাড়িয়ে অন্তত ২০০ জন করা। সেই লক্ষ্যে পৌঁছতে বর্তমান ৪৩ হাজার শূন্যপদে দ্রুত নিয়োগের পাশাপাশি ভবিষ্যতে আরও পদ তৈরি করতে হতে পারে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার বলেন, “সুপ্রিম কোর্টের জট কেটে গিয়েছে। নিয়োগ শুরু করুন। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান এখানে রয়েছেন। আপনাকে বলছি, পুলিশে ম্যানপাওয়ার বাড়াতে হবে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করব।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande