কর্মচারীদের বকেয়া ডিএ মেটাতে ব্যর্থ পঞ্জাব সরকার, তোপ বিজেপির
নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): পঞ্জাবের আম আদমি পার্টির (এএপি)-র সরকারের বিরুদ্ধে ফের তোপ দাগল বিজেপি। এবার বিজেপির অভিযোগ, সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা প্রদানের প্রতিশ্রুতি পূরণ করেনি পঞ্জাব সরকার। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বিজেপির মুখপাত্র প্র
প্রদীপ ভাণ্ডারি


নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): পঞ্জাবের আম আদমি পার্টির (এএপি)-র সরকারের বিরুদ্ধে ফের তোপ দাগল বিজেপি। এবার বিজেপির অভিযোগ, সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা প্রদানের প্রতিশ্রুতি পূরণ করেনি পঞ্জাব সরকার। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বিজেপির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি বলেন, মহার্ঘ ভাতা না মেটানোর কারণে রাজ্যের তিন লক্ষেরও বেশি সরকারি কর্মী বিক্ষোভ দেখাচ্ছেন। এছাড়া তিনি কলেজ ও উচ্চশিক্ষা স্তরে শিক্ষক পদের শূন্যতার বিষয়টিও তুলে ধরেন।

তিনি অভিযোগ করেন, পঞ্জাবের ‘এএপি’ সরকার দুর্নীতির সঙ্গে জড়িত, যার ফলে রাজ্যে মাথাপিছু আয় হ্রাস পাচ্ছে। প্রদীপ ভাণ্ডারি পঞ্জাব সরকার ও ‘এএপি’-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের কাছে জানতে চেয়েছেন, ২০ হাজার কোটি টাকারও বেশি মূল্যের এই মহার্ঘ ভাতা ঠিক কবে নাগাদ মেটানো হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande