স্বাধীনতা দিবস-কেন্দ্রিক বিশেষ মেট্রো ট্রেনের যাত্রার সূচনা শিবরাজের
নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বৃহস্পতিবার মান্ডি হাউস মেট্রো স্টেশন থেকে স্বাধীনতা দিবস-কেন্দ্রিক একটি বিশেষ মেট্রো ট্রেনের যাত্রার সূচনা করেন। সেই ট্রেনে তিনি নিজেও যাত্রা করেন। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ বলেন, দিল
স্বাধীনতা দিবস-কেন্দ্রিক বিশেষ মেট্রো ট্রেনের যাত্রার সূচনা শিবরাজের


নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বৃহস্পতিবার মান্ডি হাউস মেট্রো স্টেশন থেকে স্বাধীনতা দিবস-কেন্দ্রিক একটি বিশেষ মেট্রো ট্রেনের যাত্রার সূচনা করেন। সেই ট্রেনে তিনি নিজেও যাত্রা করেন। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ বলেন, দিল্লি মেট্রো হলো দিল্লির লাইফলাইন বা জীবনরেখা; গড়ে প্রতিদিন ৬৫ লক্ষ যাত্রী এতে যাতায়াত করেন। মেট্রো না থাকলে কী হতো? এই অসাধারণ কাজের জন্য আমি পুরো দিল্লি মেট্রো টিমকে অভিনন্দন জানাই। আর এখন, এখানে চালকবিহীন মেট্রোও চালু হতে চলেছে।

নেপালে হড়পা বান প্রসঙ্গে শিবরাজ এদিন বলেন, যখনই কোথাও কোনও প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে, ভারতই সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমাদের প্রধানমন্ত্রী অবিলম্বে নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং ভারত দ্রুত সম্ভাব্য সব ধরনের সহায়তা পাঠানোর পদক্ষেপ নিচ্ছে। নিখোঁজ ভাই-বোনদের খুঁজে বের করা এবং নেপালের ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত এ ক্ষেত্রে কোনও প্রচেষ্টাই বাকি রাখবে না।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande