নেপালের বন্যায় আটকে গুজরাটের ১৮ যাত্রী, কন্ট্রোল রুম চালু করল রাজ্য সরকার
আহমেদাবাদ, ২৭ আগস্ট (হি.স.): নেপালে আকস্মিক ভয়াবহ বন্যার কারণে কৈলাস মানস সরোবর যাত্রা এবং পর্যটনের জন্য সেখানে যাওয়া গুজরাটের মোট ১৮ জন নাগরিক আটকে পড়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তাঁদের মধ্যে আহমেদাবাদের ৩ জন, আনন্দের ২ জন, সুরাটের ৩ জন, ভা
নেপালের বন্যায় আটকে গুজরাটের ১৮ যাত্রী, কন্ট্রোল রুম চালু করল রাজ্য সরকার


আহমেদাবাদ, ২৭ আগস্ট (হি.স.): নেপালে আকস্মিক ভয়াবহ বন্যার কারণে কৈলাস মানস সরোবর যাত্রা এবং পর্যটনের জন্য সেখানে যাওয়া গুজরাটের মোট ১৮ জন নাগরিক আটকে পড়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তাঁদের মধ্যে আহমেদাবাদের ৩ জন, আনন্দের ২ জন, সুরাটের ৩ জন, ভালসাদের ১ জন এবং রাজকোটের ১ জন রয়েছেন। এছাড়া গুজরাটের আদি বাসিন্দা এক মার্কিন ও এক অস্ট্রেলীয় নাগরিকও রয়েছেন। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গান্ধীনগরে স্টেট কন্ট্রোল রুম চালু করেছে গুজরাট সরকার। কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে আটকে থাকা নাগরিকদের নিরাপদে উদ্ধারের চেষ্টা চলছে।

১২ জনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

কন্ট্রোল রুমে নথিভুক্ত তথ্য অনুযায়ী, ১২ জন যাত্রীর সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁদের মধ্যে আহমেদাবাদের ৩ জন, আনন্দের ২ জন, সুরাটের ৩ জন, ভালসাদের ১ জন, রাজকোটের ১ জন এবং গুজরাটের আদি বাসিন্দা এক মার্কিন ও এক অস্ট্রেলীয় নাগরিক রয়েছেন। তাঁরা বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে কৈলাস মানস সরোবর যাত্রায় গিয়েছিলেন।

সীমান্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত

রুদ্রগাড়ি-কেরুং সীমান্ত এলাকায় প্রবল বৃষ্টির জেরে নদীতে বন্যা এবং একাধিক জায়গায় ভূমিধসের পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বিশেষ করে ফ্রেন্ডশিপ ব্রিজ ও সীমান্তবর্তী এলাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে বলে জানা গিয়েছে।

খারাপ আবহাওয়া এবং সড়কপথ ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থলপথে আটকে থাকা যাত্রীদের কাছে পৌঁছতেও সমস্যার মুখে পড়তে হচ্ছে। গুজরাট সরকার স্থানীয় প্রশাসন এবং নেপালের জরুরি পরিষেবা কেন্দ্রগুলির সঙ্গে নিয়মিত সমন্বয় করছে।

২৪ ঘণ্টার কন্ট্রোল রুম ও হেল্পলাইন

নেপালে আটকে থাকা নাগরিকদের পরিবারের সদস্যদের তথ্য ও জরুরি সহায়তা দিতে গুজরাট সরকার ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু করেছে।

গুজরাট স্টেট কন্ট্রোল রুম:

০৭৯২৩২-৫১৯০০

৯৯৭৮৪০৫৩০৪

হেল্পলাইন: ১০৭০

এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা জরুরি পরিচালন কেন্দ্রের ১০৭৭ নম্বরেও যোগাযোগ করা যাবে।

নেপালে আটকে থাকা ভারতীয়দের জন্য ভারতীয় দূতাবাসের জরুরি নম্বর:

+৯৭৭ ৯৮৫ ১৩১ ৬৮০৭

+৯৭৭ ৯৭০ ৯১০ ৭৫০০

নেপালে পরিস্থিতি এখনও গুরুতর

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে পরিস্থিতি এখনও গুরুতর। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বন্যায় মৃতের সংখ্যা ২৭৩-এ পৌঁছেছে এবং প্রায় ১,৫০০ জনের সন্ধান চলছে। গুজরাট সরকার আটকে থাকা যাত্রীদের পরিবারের সদস্যদের আতঙ্কিত না হয়ে স্টেট কন্ট্রোল রুম ও সংশ্লিষ্ট হেল্পলাইনে যোগাযোগ রাখার আবেদন জানিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যাত্রীদের অবস্থান ও নিরাপত্তা সম্পর্কে তথ্য সংগ্রহের পাশাপাশি তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande