মনোজ বাজপেয়ীর ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’-এর টিজার প্রকাশ
মুম্বই, ২৭ আগস্ট (হি.স.) : মনোজ বাজপেয়ীর বহু প্রতীক্ষিত ছবি ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’-এর টিজার প্রকাশিত হয়েছে। বেন রেখি পরিচালিত ছবিটি জনপ্রিয় লেখক অরবিন্দ আদিগারের এই নামের উপন্যাস অবলম্বনে তৈরি। অভিনেতা রানা দগ্গুবাটির প্রযোজনা সংস্থা ‘স্পিরিট
মনোজ বাজপেয়ীর ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’-এর টিজার প্রকাশ


মুম্বই, ২৭ আগস্ট (হি.স.) : মনোজ বাজপেয়ীর বহু প্রতীক্ষিত ছবি ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’-এর টিজার প্রকাশিত হয়েছে। বেন রেখি পরিচালিত ছবিটি জনপ্রিয় লেখক অরবিন্দ আদিগারের এই নামের উপন্যাস অবলম্বনে তৈরি। অভিনেতা রানা দগ্গুবাটির প্রযোজনা সংস্থা ‘স্পিরিট মিডিয়া’-র ব্যানারে নির্মিত এই ছবিটি সংস্থাটির প্রথম হিন্দি ফিচার ছবি।

টিজারে মনোজ বাজপেয়ীকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের চরিত্রে দেখা গিয়েছে। টিজারের শুরুতেই তাঁকে স্কুলের ছাদে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেখানেই তাঁর চরিত্রকে বলতে শোনা যায়, “একজন মানুষকে শুধু সমাজ বা আশপাশের মানুষ যেভাবে চেনে, সে ততটা নয়।” এরপরই সামনে আসে তাঁর চরিত্রের সঙ্গে সমাজ ও নিজের কমিউনিটির সংঘাতের নানা দৃশ্য।

টিজার থেকেই বোঝা যাচ্ছে, ছবির গল্পে সামাজিক মূল্যবোধ, ব্যক্তিস্বাধীনতা এবং নিজের সিদ্ধান্তের জন্য লড়াইয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। সমাজ ও চারপাশের মানুষের বিরুদ্ধে গিয়ে নিজের অবস্থান স্পষ্ট করার সিদ্ধান্ত নেওয়া এক ব্যক্তির সংগ্রামই ছবির মূল বিষয়। ছবিতে মনোজ বাজপেয়ীর পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিব্যা দত্ত ও বোমান ইরানি। তিন অভিনেতার অভিনয় ছবিটির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে।

উল্লেখ্য, মনোজ বাজপেয়ীকে এর আগে ‘গভর্নর: দ্য সাইলেন্ট সেভিয়র’ ছবিতে দেখা গিয়েছিল। এবার নতুন চরিত্রে তাঁকে বড় পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। আগামী ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’। একই সময়ে অক্ষয় কুমারের আসন্ন ছবি ‘হয়বান’-ও মুক্তি পাওয়ায় বক্স অফিসে দুই ছবির মধ্যে প্রতিযোগিতা দেখা যেতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande