গাছকে রাখী পরিয়ে প্রকৃতির সঙ্গে আত্মিক বন্ধনের বার্তা খুদে পড়ুয়াদের
বাঁকুড়া, ২৭ আগস্ট (হি.স.): গাছকে রাখী পরিয়ে প্রকৃতির সঙ্গে আত্মিক বন্ধনের বার্তা ছড়িয়ে দিল খুদে পড়ুয়ারা। সোনামুখী ব্লকের মদনপুর-জয়নগর প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার সাড়ম্বরে পালিত হল রাখী বন্ধন উৎসব। এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পরস্পরের হাতে রাখ
গাছকে রাখী রাখি পরিয়ে প্রকৃতির সঙ্গে আত্মিক বন্ধন


বাঁকুড়া, ২৭ আগস্ট (হি.স.): গাছকে রাখী পরিয়ে প্রকৃতির সঙ্গে আত্মিক বন্ধনের বার্তা ছড়িয়ে দিল খুদে পড়ুয়ারা। সোনামুখী ব্লকের মদনপুর-জয়নগর প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার সাড়ম্বরে পালিত হল রাখী বন্ধন উৎসব। এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পরস্পরের হাতে রাখী পরিয়ে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি বৃক্ষের হাতেও রাখী পরিয়ে পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরে।

বিদ্যালয় প্রাঙ্গণে বেড়ে ওঠা আম, জাম, কাঁঠাল, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, বকুল, কদম, জুঁই, অশোক, সবেদা, হরিতকি, মহুয়া, তেজপাতা, দেবদারু ও জামরুল-সহ বিভিন্ন প্রজাতির গাছকে পড়ুয়ারা রাখী পরিয়ে দেয়। বৃক্ষকে আপনজন হিসেবে গ্রহণ করে পরিবেশ রক্ষা ও বৃক্ষ সংরক্ষণের অঙ্গীকারও করে তারা। পড়ুয়াদের এই উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠে আনন্দমুখর।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দময় ঘোষ বলেন, “বিদ্যালয়ে শুধুমাত্র লেখাপড়া শেখানো হয় না। ছাত্রছাত্রীদের মধ্যে সৌভ্রাতৃত্ববোধ, দেশাত্মবোধ, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলাও আমাদের অন্যতম দায়িত্ব।”

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande