
মুর্শিদাবাদ, ২৮ আগস্ট (হি. স. ) : শুক্রবার বিকেলে বহরমপুরের রবীন্দ্রসদনে পঞ্চায়েত দফতরের বৈঠকে উঠে এল বিরল রাজনৈতিক সৌজন্যের ছবি।
মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান এবং জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানের হাতে রাখি পরিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।
দলীয় রেষারেষি পাশে সরিয়ে রেখে রাজ্যের সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বার্তারই উজ্জ্বল দৃশ্য ধরা পড়ল বহরমপুরের প্রশাসনিক বৈঠকে।
রাখি পরানো নিয়ে সরাসরি প্রতিক্রিয়া না দিলেও প্রশাসনিক বৈঠক শেষে ‘বন্দে মাতরম’ প্রসঙ্গ তুলে ধরেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘‘আমরা রাখিবন্ধনও করছি, আবার বন্দে মাতরমও গাইছি। আগে যাঁরা গাইতেন না, তাঁরাও এখন গাইতে বাধ্য হচ্ছেন— এটাই আসল পরিবর্তন। বন্দে মাতরম গান লিখেছেন কবিগুরু। সেই বাংলাতেই যদি বন্দে মাতরম না গাওয়া হয়, তবে এর চেয়ে দুঃখের আর কী হতে পারে?’’
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত