
মালদা, ২৮ আগস্ট (হি স)। একই দিনে জোড়া খুনের ঘটনায় উত্তেজনা মালদা জেলার ইংরেজবাজার এলাকায়৷ দু’টি ঘটনাতেই নৃশংসভাবে গলা কেটে খুন করা হয়েছে বলে অভিযোগ৷ দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷
একটি ঘটনায় শুক্রবার সকালে মালদা শহরের দুই নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায় বাড়ির ভিতর থেকে বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার হয়৷ মৃতের নাম অর্ণব সেন (৬০) ৷ ওই বৃদ্ধকে গলা কেটে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের৷
অপর ঘটনাটি ঘটেছে সাট্টারি এলাকার ৷ সেখানে শীলা খাতুন (২৫) নামে এক গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ৷ মৃতের স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে খুনের অভিযোগ উঠেছে ৷
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত