প্রয়াগরাজ-সহ উত্তর প্রদেশের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা, সতর্ক থাকার পরামর্শ
প্রয়াগরাজ, ২৮ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশে মৌসুমি বায়ুর সক্রিয়তা অব্যাহত রয়েছে। এর জেরে প্রয়াগরাজ-সহ রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকালে সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর। লখনউয়ের ভারতীয়
প্রয়াগরাজ-সহ উত্তর প্রদেশের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা, সতর্ক থাকার পরামর্শ


প্রয়াগরাজ, ২৮ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশে মৌসুমি বায়ুর সক্রিয়তা অব্যাহত রয়েছে। এর জেরে প্রয়াগরাজ-সহ রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকালে সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর।

লখনউয়ের ভারতীয় আবহাওয়া দফতরের শুক্রবার সকালে প্রকাশিত জেলাভিত্তিক তাৎক্ষণিক পূর্বাভাস অনুযায়ী, কিছু এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি একাধিক জায়গায় বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মহোবা, বান্দা, হামিরপুর, ফতেহপুর, জালাউন, রায়বরেলি, কানপুর নগর, কানপুর দেহাত, উন্নাও, লখনউ, বদায়ুঁ, সম্ভল, আমরোহা, মোরাদাবাদ, বিজনৌর এবং সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

অন্যদিকে সোনভদ্র, মির্জাপুর, প্রয়াগরাজ, চিত্রকূট, মহোবা, বান্দা, হামিরপুর, ফতেহপুর, জালাউন, রায়বরেলি, কানপুর নগর, কানপুর দেহাত, উন্নাও, ঔরাইয়া, লখনউ, বরাবাঁকি, কনৌজ, হরদই, সীতাপুর, লখিমপুর খেরি, বদায়ুঁ, সম্ভল, আমরোহা, মোরাদাবাদ, বিজনৌর এবং আশপাশের এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

প্রয়াগরাজের ক্ষেত্রেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর ফলে তাপমাত্রা কিছুটা কমার পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে স্বস্তি মিলতে পারে। আবহাওয়া দফতরের প্রয়াগরাজের পূর্বাভাসেও ২৮ আগস্ট এক-দু'দফা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

চন্দ্রশেখর আজাদ কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কানপুরের আবহাওয়াবিদ ড. এসএন সুনীল পাণ্ডে জানান, মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং বাতাসে আর্দ্রতার কারণে রাজ্যের বিভিন্ন অংশে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। ফলে আচমকা আবহাওয়ার পরিবর্তন হতে পারে এবং কোনও কোনও এলাকায় অল্প সময়ের মধ্যে প্রবল বৃষ্টিও হতে পারে।

তিনি জানান, প্রয়াগরাজ এবং সংলগ্ন জেলাগুলিতেও মেঘের সক্রিয়তার কারণে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের আশঙ্কা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande