
রাজৌরি, ২৮ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর পাকিস্তানি ড্রোনের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিল ভারতীয় সেনা। সেনাবাহিনীর তৎপরতায় তিনটি ড্রোনকে সীমান্তের ওপারে ফিরে যেতে বাধ্য করা হয়।
শুক্রবার অধিকারিকরা জানিয়েছেন, রাজৌরির নৌশেরা এলাকায় রুমলিধারার কাছে তিনটি ড্রোন ভারতীয় আকাশসীমায় প্রবেশ করেছিল। সতর্ক জওয়ানরা ড্রোনগুলির গতিবিধি শনাক্ত করে দ্রুত পাল্টা-ড্রোন ব্যবস্থা সক্রিয় করেন। সেনাবাহিনীর এই তৎপরতায় তিনটি ড্রোনই সীমান্ত পেরিয়ে ফিরে যেতে বাধ্য হয়।
এদিকে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই এলাকায় তল্লাশি অভিযানও শুরু করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য