সরকারি কর্মীদের নতুন আর্থিক সাহায্য ঘোষণা করল রাজ্য সরকারের
কলকাতা, ২৮ আগস্ট (হি . স. ) : সরকারি কর্মীদের জন্য নতুন করে আর্থিক সাহায্য ঘোষণা করল রাজ্য সরকার। এবার বদলি হয়ে নতুন কর্মস্থলে গেলেও সরকারি কর্মীরা ভাতা হিসাবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাবেন। অথবা এককালীন মূল বেতনের ৮০ শতাংশ পর্যন্ত অর্থ ভাতা হিসে
সরকারি কর্মীদের নতুন আর্থিক সাহায্য ঘোষণা করল রাজ্য সরকারের


কলকাতা, ২৮ আগস্ট (হি . স. ) : সরকারি কর্মীদের জন্য নতুন করে আর্থিক সাহায্য ঘোষণা করল রাজ্য সরকার। এবার বদলি হয়ে নতুন কর্মস্থলে গেলেও সরকারি কর্মীরা ভাতা হিসাবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাবেন। অথবা এককালীন মূল বেতনের ৮০ শতাংশ পর্যন্ত অর্থ ভাতা হিসেবে পাবেন।

এই ভাতা দেওয়া হবে বদলির অনুদান ও মালপত্র গোছানোর

পেতে লাগবে না কোনও রসিদ।

শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে সামিজিক মাধ্যমে জানান, রাজ্য মন্ত্রিসভা কয়েক দশকের পুরনো ‘ট্রান্সফার গ্রান্ট’ বা বদলি বাবদ অনুদান ও ‘প্যাকিং অ্যালাউন্স’-এর পরিবর্তে একটি সরলীকৃত ও উন্নত ‘কম্পোজিট ট্রান্সফার অ্যান্ড প্যাকিং গ্রান্ট’ বা সম্মিলিত বদলি ও প্যাকিং অনুদান ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‘রাজ্যের জনগণের সেবায় নিরলসভাবে কর্মরত আমাদের নিবেদিতপ্রাণ রাজ্য সরকারি কর্মীদের কল্যাণ ও মঙ্গলের বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার তার প্রতিশ্রুতি রক্ষায় অবিচল।’’

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande