
কলকাতা, ২৮ আগস্ট (হি . স. ) : ‘‘ছাত্র সংসদের নির্বাচন হবে, কলেজে কলেজ গেরুয়া আবির উড়বে।” যাদবপুরে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এনিয়ে ‘আসল’ (বা 'ভালো') তৃণমূলের খোদ বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। সম্প্রতি একাধিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনের মধ্যে অশান্তি, সংঘর্ষের ঘটনার পর রাজ্য সরকারও ছাত্র ভোট নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছিল। শুক্রবার তা নিয়ে মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেন।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদের ভোট না হওয়া নিয়ে ক্ষোভ ছিল বিরোধীদের। নতুন সরকার আসার পর সেই অধরা কাজ যাতে বাস্তবায়িত হয়, তার জন্য বারবার দাবি উঠেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত