তাসখন্দে পৌঁছলেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরে জমকালো স্বাগত
তাসখন্দ ও নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স.): উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে অভ্যর্থনা জানান উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়য়েভ। তাঁরা পরস্পরকে আলিঙ্গন করেন। প্রধানমন্ত্রী মোদীর এটি চতুর্থ বারের উজবেকি
তাসখন্দে পৌঁছলেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরে জমকালো স্বাগত


তাসখন্দ ও নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স.): উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে অভ্যর্থনা জানান উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়য়েভ। তাঁরা পরস্পরকে আলিঙ্গন করেন। প্রধানমন্ত্রী মোদীর এটি চতুর্থ বারের উজবেকিস্তান সফর। তাসখন্দে পৌঁছনোর পর এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী জানান, তাশখন্দে পৌঁছানোর পর রাষ্ট্রপতি শাভকাত মিরজিয়য়েভ আমাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। তাঁর এই বিশেষ সৌজন্যের জন্য আমি কৃতজ্ঞ। উজবেকিস্তানে এটি আমার চতুর্থ সফর, যা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা ও ক্রমবর্ধমান গতিকেই প্রতিফলিত করে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার থেকে আগামী পয়লা সেপ্টেম্বর পর্যন্ত মধ্য এশিয়া সফরে থাকবেন। ৪ দিনের সফরে, শনিবার সকালে নতুন দিল্লি থেকে বিশেষ বিমানে উজবেকিস্তানের উদ্দেশ্যে রওনা হন তিনি। সফরের প্রথম পর্বে উজবেকিস্তান গিয়েছেন প্রধানমন্ত্রী। তাশখন্দে সে দেশের রাষ্ট্রপতির সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে তাঁর। সফরের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী কিরগিজ প্রজাতন্ত্রের বিশকেকে যাবেন। সেখানে ২৬-তম এসসিও শিখর সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এই সম্মেলনে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন এবং সেখানে নিরাপত্তা-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রাধিকারের বিষয়গুলি তুলে ধরবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande